
নড়াইলের লোহাগড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় নিহতের মামা গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধা সাতটার দিকে লোহাগড়া উপজেলার ঢাকা-কালনা-যশোর মহাসড়কের কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মো. বিলায়েত শিকদারের ছেলে মো.রিফাদুল ইসলাম মিঠুন (৩৩)। আহত ব্যক্তি উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের আজাদ শেখ (৫০)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবাত সূত্রে জানা গেছে, শনিবার রিফাদুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটরসাইকেল যোগে লোহাগড়ার দিকে আসছিলেন।
প্রতিমধ্যে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে চালক রিফাদুল ইসলাম ও আরোহী তার মামা আজাদ শেখ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক রিফাদুলকে মৃত ঘোষণা করেন।
এছাড়া গুরুতর আহত আজাদ শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...