পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

সুকুমার ঋষি,পোরশাঃ নওগাঁর পোরশা উপজেলায় উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে শনিবার বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে এক র‍্যালি অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফ আদনান র‍্যালি টি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে উপজেলা পরিষদে এসে সমাপ্ত হয়। র‍্যালি পর এবারের প্রতিপাদ্য বিষয় শিক্ষকের কন্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গিকার এর উপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আদনান এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্রী কণক রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওলিউল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, অধ্যক্ষ মহিলা মাদ্রাসা মাওলানা আব্দুল করিম,নিতপুর সরকারী স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজমুল হাসান প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সুহাতি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক, এবতেদায়ী, দাখিল,আলিম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্তরের শিক্ষকবৃন্দ সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠান টি উপস্থাপনা করেন নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোঃ গোলাম রাব্বানী।