
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা, জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে নড়াইলে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে নড়াইল শহরের চৌরাস্তাস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য (নড়াইল-১) আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু।
সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ১ সেপ্টেম্বর ভোরে জেলা ও উপজেলার সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
নড়াইল জেলা সদরে সুবিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং দেশ ও দলের কল্যাণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।
যৌথ এ প্রস্তুতি সভায় অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, জাহিদুর রহমান মিলন,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সাবেক ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস,সৈয়দ খোরশেদ তৌহিদ সোহেল, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা টুলু।
এছাড়া সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
এছাড়া সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবংযুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...