
মঞ্চের পেছনে বিদ্যুতের ফ্যান চালিয়ে বিদ্যুৎ নেই—এমন অভিযোগ করলে বিষয়টি সাধারণ মানুষকে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিরোধীদলের ৫ তারিখের লং মার্চে যে পরিবহন ব্যবহার করা হবে, সেখানে প্রায় এক লাখ লিটার তেল ব্যবহার হবে। জ্বালানির যদি সংকটই থাকে, তাহলে তারা এই তেল কোথায় পাবে—এ প্রশ্নও তোলেন তিনি।
সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সাময়িক যে অসুবিধা ছিল, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। আমরা ক্ষমা চেয়ে নিয়েছি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি রয়েছে। চলমান সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী সংসদের মাধ্যমে জাতির সামনে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরবেন।
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায়, তা নিশ্চিত করতে সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে শতভাগ সহযোগিতা করবে।
এছাড়াও কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার বাইরে না যায়, সে বিষয়ে সরকারের শতভাগ নজর থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...