
শাহরিয়ার মিল্টন,শেরপুর : গত ৫ আগস্ট নাশকতার মামলায় শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার থেকে তাকে গ্রেপ্তার হয়।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে আড়াইআনী বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।
গেল বছরের ৫ আগস্ট শহর ও উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর এমনকি লুটপাটের ঘটনাও ঘটে।
এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগ এনে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে।
মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকেও আসামী করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন