
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীর ভেঙে ইজারা বহির্ভুত এলাকা থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দায়ের মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের মতিউর রহমান মুকুলের ছেলে আবু সুফিয়ান, নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও চারআলী গ্রামের রুহুল আমিনের ছেলে রতন মিয়া, হাতিপাগার গ্রামের ইসমাইল হোসেনের দুই ছেলে আব্দুল মালেক ও মতিউর রহমান এবং কালাকুমা গুচ্ছ গ্রামের বাসিন্দা রহমত আলীর ছেলে হারুন মিয়া।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গত দুই মাস আগে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে ভোগাই নদীর তীর ভেঙে পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সংশ্লিষ্ট নয়াবিল ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার বাদী হয়ে শেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন।
ওই মামলার এজাহার নামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...