নিয়ামতপুরে ডা. ছালেক চৌধুরীর পক্ষ থেকে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২১ জুলাই ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নাহিদ হাসান নওগাঁ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক তিনবারের সংসদ সদস্য,নওগাঁ-১(নিয়ামতপুর-সাপাহার-পোরশা) আসনের আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মোঃ ছালেক চৌধুরীর পক্ষ থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেল ৪টায় নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও ভ্যানচালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় লিফলেট বিতরণ ও জনসংযোগে অংশ নেন চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি সহ ইউনিয়নের অর্ধশতাধিক নেতাকর্মী।

লিফলেট বিতরণ শেষে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন,বিএনপি চায় একটি আধুনিক, মানবিক, ন্যায়ভিত্তিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। তারেক রহমান সাহেব যে ৩১ দফা উপস্থাপন করেছেন, তা বাস্তবায়ন হলেই দেশে টেকসই গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি গড়ে উঠবে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাক্তার ছালেক চৌধুরী নেতৃত্বে আমরা গ্রামে গ্রামে এই বার্তা পৌঁছে দিচ্ছি।

মন্তব্য লিখুন

আরও খবর