
নাহিদ হাসান নওগাঁ: নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নের ৫, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।২১ জুলাই সোমবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা,সাপাহার) দলীয় মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি। দলকে সুসংগঠিত করতে সারাদেশে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে। জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে এবং আগামীর আন্দোলনে দল আরও শক্তিশালী হবে।”
কর্মসূচিতে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উৎসবমুখর পরিবেশে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতেই এই সদস্য সংগ্রহ কার্যক্রম চালু রাখা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...