• অপরাধ চট্রগ্রাম
  • ফেনীর পরশুরামে কৃষিজমির অবৈধ মাটি ও বালু উত্তোলনের দায়ে অর্থ দন্ড

ফেনীর পরশুরামে কৃষিজমির অবৈধ মাটি ও বালু উত্তোলনের দায়ে অর্থ দন্ড

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী:- ১০ তারিখ শনিবার বিকালে পরশুরাম বল্লার মুখার নিকট নিজ কালিকাপুরে কৃষি জমির মাটি ও বালু অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ফেনী সোনাগাজীর দক্ষিণ চরদরবেশের নিজাম উদ্দিনের ছেলে আবদুর রহিম নামের একজনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০০৯ অনুসারে, ৫০,০০০ টাকা জরিমানা ও এবং বালু পরিবহনের ট্রাক আটক করা হয়েছে।

নিজ কালিকাপুর বিওপির ক্যাম্প কমান্ডারের সহায়তায় অভিযান পরিচালনা করেন পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়েত হোসেন নুর।

এই সময়ে সহকারী কমিশনার (ভূমি) শাফায়েত হোসেন নুর বলেন,যেখানে অবৈধ কৃষি জমির মাটি বা বালু উত্তোলনের চেষ্টা করা হবে সেখানে পরশুরাম উপজেলা প্রশাসনের অভিযান এবং যেকোন পদক্ষেপ নেওয়া হবে,পাশাপাশি স্থানীয় সকল সাধারণ মানুষের সহায়তা চেয়ে তিনি জানান যেকোন সমস্যা হলে সাথে সাথে যেনো পরশুরাম উপজেলা প্রশাসন অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর ও অনুরোধ করেন।