
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহার ও পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) জেলার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এলাকায় “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা করা হয়।
জানা যায়, পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে তিনটি ট্রাক এর ড্রাইভারকে ১ হাজার ১০০ টাকা ও নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ির বডি(কাঠামো) এবং চাকা অপরিচ্ছন্ন অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে একটি ট্রাক এর ড্রাইভারকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এছাড়া অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী অখিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে পুলিশ বিভাগ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক