
শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির২০২৫-২০২৬ এর আওতায় অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী, ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক মো. রফিক মজিদ, ক্রীড়া সাংবাদিক সুলতান আহমেদ ময়না, প্রশিক্ষক সরোয়ার জাহান পপলিনসহ প্রশিক্ষণার্থী, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সাবেক খেলোয়াড়বৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভার শেষে প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণে ৩০ জন ভালো ও বালিকা অংশ নেয়।
জেলা ক্রীড়া অফিসার জানান যে, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে প্রতিভাবান সাঁতারুদের বিভাগীয় দল গঠণের জন্য প্রেরণ করা হবে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সারোয়ার জাহান পপলিন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...