
পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডে চলমান ঢালাই রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার মোঃ রুহুল কুদ্দুস নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে এবং কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ২/৩ নং ইট ব্যবহার সহ নানা ধরনের সমস্যা দেখা দেয়।
এমন অভিযোগের ভিত্তিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর নির্দেশে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে কাজ পরিদর্শন করেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে কাজের মান ও অভিযোগের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা একাধিক অনিয়ম ও ত্রুটি শনাক্ত করেন। বিশেষ করে সঠিক অনুপাতে সামগ্রী ব্যবহার না করা, ঢালাইয়ের ত্রুটি এবং ২/৩ নং ইট বসানোর অনিয়ম ধরা পড়ে।
এ সময় কর্মকর্তারা পৌর প্রশাসকের নির্দেশে ঠিকাদার কর্তৃপক্ষকে দ্রুত এসব ত্রুটি সংশোধনের পাশাপাশি নিম্নমানের ইট অপসারণ করে ১ নং ইটের ব্যবহার সহ কাজের গুনগত মান বজায় রেখে পুনরায় কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, বহু প্রতীক্ষার পর শুরু হওয়া এই রাস্তা নির্মাণকাজে নিম্নমানের কাজের কারণে তারা হতাশায় পড়েছিলেন। তাদের দাবি ছিল,মানসম্মতভাবে কাজ সম্পন্ন না হলে সরকারি অর্থের অপচয় হবে এবং এলাকাবাসীও ভোগান্তির শিকার হবেন।
এ প্রসঙ্গে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সরকারি অর্থে উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাজের মান নিশ্চিত করতেই পুনরায় কাজ করানো হবে।
এদিকে প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে আশা ব্যক্ত করেছেন যে, এবার মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন। পাশাপাশি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...