
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন শুধু আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বেই নয়, বরং আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সিন্দুকছড়ি ইউনিয়নের গড়াইছড়ি এলাকার ডেবলছড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নানা কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
দিনব্যাপী আয়োজনে ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগণের ভোগান্তি নিরসনে বাঁশের সেতু উদ্বোধন করা হয়। পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য এইচএসসির পূর্ণাঙ্গ বই, দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং অসচ্ছল ব্যক্তিদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির জন্যও নগদ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় একই স্থানে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেডিকেল টিমের নেতৃত্বে ক্যাপ্টেন নাহিয়ান কবির (এএমসি) ও ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ২০০ পাহাড়ি রোগী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান এ ক্যাম্পেইনে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল শামস আজিজী, পিএসসি, জি। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক তাঁর বক্তব্যে শিক্ষার্থী, রোগী ও সাধারণ জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বসবাসের আহ্বান জানান। তিনি দলমত নির্বিশেষে সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত