
খুলনার পাইকগাছা পৌরসভায় আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (FSTP) বা মানববর্জ্য শোধনাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড (WaterAid)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক-এর তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বৃহস্পতিবার(১ জানুয়ারি) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডে নির্মাণ কাজের উদ্বোধন করেন পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চোধুরী।
উদ্বোধনকালে তিনি বলেন, একটি পরিকল্পিত ও স্মার্ট পৌরসভা গড়তে হলে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। ওয়াটার এইড ও নবলোকের এই যৌথ উদ্যোগ পাইকগাছাবাসীর জন্য একটি আশীর্বাদ। এটি সম্পন্ন হলে আমাদের নদী ও জলাশয়গুলো দূষণমুক্ত থাকবে।
উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, নির্বাহী প্রকৌশলী এম এম নুর আহমদ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, বিলক্লার্ক শাহিন হোসেন সহ ওয়াটার এইড ও নবলোকের প্রতিনিধিগন।
উল্লেখ্য, শোধনাগারটি স্থাপনের মাধ্যমে পাইকগাছা পৌর এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও প্ল্যান্টটি দক্ষিণাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেল হিসেবে দাঁড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...