
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দারও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামি শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এ সময় বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণাও দেন তিনি।
তিনি আরও জানান, ইমাম, আলেম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেবে সরকার। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে সব রকমের সহায়তা করা হবে।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দায়িত্বে থাকার সময়টুকুতে সততার সাথে কাজ করে যাবো।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...