
খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে খুলনার পাইকগাছায় লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে পৌর সদর এলাকায় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা আসন্ন চক্ষু ক্যাম্প সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং সেবা গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. এনামুল হক, সদস্যসচিব এস.এম. এমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, মেছের আলী সানা, হুরাইরা বাদশা, উপজেলা যুবদলের সদস্যসচিব ইমরান সরদার, আনোয়ারুল কাদিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা আগত রোগীদের চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। এছাড়া বাছাইকৃত অসচ্ছল রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, চশমা এবং এক মাসের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।
চক্ষু ক্যাম্পের উদ্বোধন করবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...