
আমিনুল ইসলাম আহাদঃ উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সঙ্গীতের মহাসাধক, বিশ্ব বরেণ্য সঙ্গীতাচার্য, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে প্রতিষ্ঠিত “সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন”এর ভূমি সুরক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আয়োজনে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সুর সম্রাট ওস্তাদ দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সংগীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থীসহ শহরের বিশিষ্টজনেরা এতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আহবায়ক ও সাবেক পিপি অ্যাডঃ মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সঙ্গীতের মহাপুরুষ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল রোডে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন। পরে তিনি নিজ বাড়িতে নিজের নামে “সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। যেখানে শিশু-কিশোররা সংগীত বিষয়ে শিক্ষা নিয়ে থাকেন।
সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন সহায়তায় পরিচালিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি একটি চক্র জাল দলিলের মাধ্যমে সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করছে যা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো ভাবেই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি কাউকে দখলের সুযোগ দেয়া হবে না।
যে কোনো মূল্যে ভূমি খেকোদের রুখে দেয়া হবে। বক্তারা ভূমি রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মানববন্ধন থেকে সঙ্গীতাঙ্গনের জমি রক্ষায় আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়। এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর এই সম্পত্তিকে প্রত্নতত্ত্ব সম্পদ ঘোষণা করে এটিকে রক্ষার দাবি জানান।
মানববন্ধনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের সদস্য ও জেলা অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, জেলা উদীচীর উপদেষ্টা সৈয়দ মোঃ জামাল ও সভাপতি জহিরুল ইসলাম, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির সদস্য অ্যাডঃ আবদুন নূর, অ্যাডঃ মোঃ নাসির, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম.শামীম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ সহকারী অধ্যাপক রাশেদউল্লাহ ভুঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সংস্কৃতি কর্মী, সাংবাদিকসহ প্রগতিশীল পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...