
নওগাঁ জেলার পোরশা থানার সারাইগাছি মোড়ে মাদকবিরোধী অভিযানে ১১৮ গ্রাম হিরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ ও র্যাব-১২ যৌথ অভিযানিক দল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন ফটিক, নাহিদ, সুমি ও সাজেদা।
এদের মধ্যে ফটিক একজন চিহ্নিত মাদক কারবারি, যিনি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। নাহিদ, সুমি ও সাজেদা তার সহযোগী হিসেবে কাজ করতেন। কয়েকদিন ধরে র্যাব-৫ ও র্যাব-১২ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।
অভিযান পরিচালনার সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১৮ গ্রাম হিরোইন, ৪টি মোবাইল, ৬টি সিমকার্ড এবং নগদ ৬৫০ টাকা উদ্ধার করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
এলাকাবাসীর মতে, প্রশাসন যদি মাদকবিরোধী কার্যক্রম আরও কঠোরভাবে পরিচালনা করে, তাহলে তরুণ সমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে এবং সমাজে সুস্থ ও উন্নত জীবনধারার সুযোগ পাবে। সুশীল সমাজও প্রশাসনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...