
ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর শাহবাগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এমনকি প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া হলে এসব চিকিৎসকরা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) বেলা ১টায় শাহবাগ অবরোধ করে পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিকেল ৪টা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।
আন্দোলনরত চিকিৎসক আবু সাঈদ বলেন, আমরা দীর্ঘ সময় যাবৎ ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করে আসছি। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন করলে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানিও করা হয়েছে। যেহেতু এখন একটা বিপ্লবী সরকার ক্ষমতায় আছে, আমরা আশা করব কোন ধরনের সময়ক্ষেপণ না করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আজ কোনো প্রজ্ঞাপন ছাড়া আমরা কেউই ঘরে ফিরে যাব না।
ডা. সাবিনা নাহার জানান, আমরা বর্তমানে যে ভাতা পাই তা দিয়ে আমাদের চলা খুব কঠিন। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর আমাদের পর্যায়ে যে সব ডাক্তাররা রয়েছে তারা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ভাতা পেয়ে থাকে কিন্তু আমরা ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমাদের দাবি যৌক্তিক কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব।
ঢাকা মেডিকেলের আরেক পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসক হাসান জামিল জানান, আমরা এর আগেও আন্দোলন করেছি, তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। আমরা যে ভাতা পাই তাতে কোনোভাবেই চলা সম্ভব না। তাও আবার ছয় মাস অন্তর অন্তর আমাদের ভাতা দেওয়া হয়। এ ছাড়া বাইরে কোনো মেডিকেলে আমাদেরকে চেম্বার করতে দেওয়া হয় না। যার ফলে আমরা একেবারে মানবেতর জীবনযাপন করছি। দেশের হাসপাতালগুলোতে সরকারি ডাক্তাররা যেভাবে সেবা দেয় আমরাও সেরকম সেবা দিয়ে থাকি কিন্তু আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তাই আমরা চাচ্ছি আমাদের ভাতা ৫০ হাজার টাকা করা হোক।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...