
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী, আমদানি কারক, সমাজসেবক ও প্রভাবশালী যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ। নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণার পারদ। সদা হাস্যজ্জল ও বেনাপোলের কৃতি সন্তান হিসেবে পরিচিত ইমদাদ ইতোমধ্যেই ভোটারদের ভালবাসা এবং মন জয় করে নিতে সক্ষম হয়েছেন। গত প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে তিনি ধারাবাহিকভাবে প্রতিদিন পৌরসভার ৯টি ওয়ার্ডে বিরামহীন গণসংযোগ এবং লিফলেট বিতরণ করে চলেছেন।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের গেটপাড়া এলাকায় প্রচারণার সময় অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ে। সকাল থেকে ভারী বর্ষণ চললেও দমাতে পারেনি ইমদাদ ও তার কর্মী-সমর্থকদের। বৃষ্টি থামার সাথে সাথেই তিনি আবারও কোমর বেঁধে নামেন নির্বাচনী প্রচারণায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রচারণার জন্য ইমদাদ যখন ওয়ার্ডের পাড়া-মহল্লায় যান, তখন আবালবৃদ্ধবনিতা তাকে একনজর দেখতে ভীড় জমিয়ে ফেলে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার প্রচারণায় যোগ দেন। বয়োজ্যেষ্ঠরা তাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে দোয়া ও আশীর্বাদ করেন। অন্যদিকে, ঘরে-দোয়ারে মা-বোনেরাও তাকে আন্তরিক ভালবাসায় বরণ করে নেন এবং পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
দোয়া ও সমর্থনের জন্য ইমদাদ প্রতিটি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে সরাসরি কুশল বিনিময় করছেন। বড়আঁচড়া গ্রামে আজ তার নির্বাচনী প্রচারণার প্রথম দিন হলেও, ভোটারদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনেই তিনি যে ব্যাপক সাড়া পেয়েছেন, তা তার প্রতি জনসাধারণের আস্থারই প্রমাণ দেয়।
যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এবং শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব হিসেবে দলের মধ্যে এবং পৌর বিএনপি’র একজন নিবেদিত কর্মী হিসেবে ইমদাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি পৌরসভা উন্নয়নে ভোটারদের মাঝে বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন। লিফলেটে উল্লিখিত প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে একটি আধুনিকমানের হাসপাতাল নির্মাণ, উন্নত সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মাদকমুক্ত ও আধুনিক পৌরসভা গঠন। ভোটাররা তার এই প্রতিশ্রুতিগুলো ইতিবাচকভাবে গ্রহণ করছেন এবং অনেকেই তার প্রতি আস্থা প্রকাশ করে ভোট দেওয়ার অঙ্গীকার করছেন।
সমাজসেবক হিসেবেও ইমদাদের সুনাম রয়েছে।
প্রায় দিনই তিনি অসহায় এবং দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক সহায়তা ও খাদ্য বিতরণ করে আসছেন। তার এই মানবিক কাজের কারণেও সাধারণ মানুষের মধ্যে তার একটি ইতিবাচক ইমেজ রয়েছে।
নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ইমদাদের প্রচারণা ততটাই গতিশীল হচ্ছে। সাধারণ ভোটারদের যে ভালবাসা এবং সমর্থন তিনি পাচ্ছেন, তা তার বিজয়কে ত্বরান্বিত করবে বলে মনে করছেন তার কর্মী-সমর্থকরা। বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা এবং প্রচারণায় ইমদাদের এই তৎপরতা নির্বাচনের সমীকরণকে নতুনভাবে ঢেলে সাজাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রথম দিনে ভোটারদের উদ্দেশ্যে ইমদাদ বলেন, “আমি অবহেলিত সীমান্ত এলাকা ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া গ্রামের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতবদ্ধ। একটি পরিকল্পিত, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব আধুনিক ‘মডেল পৌরসভা’ হিসেবে বেনাপোলকে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
আমি কোনো পদ-পদবির লোভ থেকে নির্বাচনে আসিনি। বিগত দিনগুলোতে যেভাবে আপনাদের সুখে-দুঃখে, সংকট ও দুর্যোগে পাশে ছিলাম—আগামীতেও সাধারণ ও দুস্থ মানুষের সেবক হয়ে আজীবন পাশে থাকতে চাই।
ওয়ার্ডের জলাবদ্ধতা দূরীকরণে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, টেকসই রাস্তাঘাট নির্মাণ, বিশুদ্ধ পানির সরবরাহ এবং পর্যাপ্ত রাস্তার লাইটিং নিশ্চিত করা হবে। বেনাপোলের প্রতিটি নাগরিক যেন তাঁদের ন্যায্য অধিকার পান, তা বাস্তবায়নে কাজ করবো। আপনারা আমার মূল শক্তি।
সব বাধা-বিপত্তি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে যেভাবে আপনারা আমাকে ভালোবেসে এগিয়ে এসেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। পৌরসভার অগ্রগতি ও পরিবর্তনের জন্য আপনাদের পবিত্র একটি ভোট, সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।”
মেয়র প্রার্থী ইমদাদের আজকের গণসংযোগে অংশ নেন- ৯নং ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকদলের অসংখ্য কর্মী-সমর্থকবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...