• চট্রগ্রাম জাতীয়
  • বন্যাদুর্গত খাগড়াছড়ি সফরে আজ দুর্যোগ ব্যবস্থাপনা – প্রতিমন্ত্রী

বন্যাদুর্গত খাগড়াছড়ি সফরে আজ দুর্যোগ ব্যবস্থাপনা – প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫:১১ পূর্বাহ্ণ , ১১ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আজ শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে খাগড়াছড়ি সফরে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী বিকেল ৩টায় খাগড়াছড়ি পৌঁছে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন এবং চলমান ত্রাণ কার্যক্রম ও সার্বিক দুর্যোগ পরিস্থিতির খোঁজখবর নেবেন।

সফরকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিমন্ত্রীর পরিদর্শনের নির্দিষ্ট স্থান ও বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে।

জেলার বিভিন্ন স্থানে কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সড়ক যোগাযোগ ব্যাহত, বহু নিম্নাঞ্চল প্লাবিত এবং পাহাড়ধসের ঝুঁকিতে অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায়ের এ সফরকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর