
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুক্রবার রেলপথ দিবস-২৪ উপলক্ষে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে ফ্যান্স ফোরাম ( BRFF) এর উদ্দোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে।এরপর সমবেত সকলের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন হয়।
বিআরএফএফ গ্রুপের রেল ফ্যান শামসুর রহমান হৃদয় এর সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে দেন রেলফ্যান সাজেদুল ইসলাম শুভ ,গাইবান্ধা রেলওয়ের স্টেশন মাস্টার আবুল কাশেম,প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মাসুদার রহমান,এ্যাড সালাউদ্দিন কাশেম, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল ইসলাম, দেশের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক নেয়ামুল আহসান পামেল, প্রবীন সাংবাদিক দৈনিক করোতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল আলম জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠান চলাকালীন সময়ে ভার্চুয়াল যোগে যুক্ত হন বাংলাদেশ রেলওয়ে ফ্যান্স ফোরাম গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক (এডমিন) তানজির পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন রেল ফ্যান ইসরাফিল ইসলাম, হিরন প্রামানিক,মুকিত সহ রেলের কর্মকর্তা কর্মচারীরা।
আলোচনা পর্ব শেষে রেল সম্পকিত এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ও কুইজ প্রতিযোগিতায় ৩জন বিজয়ী কে কালের চিঠির সৌজন্যে পুরস্কার বিতরন করা হয়।
তারপর কেক কাটার মধ্য দিয়ে রেলপথ দিবস কে স্মরনীয় করে রাখেন বাংলাদেশ রেলওয়ে ফ্যান্স ফোরাম গ্রুপের একটিভ রেল ফ্যানরা।
বক্তরা বলেন যে, বিআরএফএফ গ্রুপের রেল প্রেমীদের এমন উদ্দোগ সত্যিই প্রশংশনীয় বলে আমি মনে করি।সেবা মূলক কাজ করছেন ভ্রমনপিপাসু রেলপ্রেমীরা। কখন কোন ট্রেন কোথায় থাকছে যাচ্ছে তা সব খবর আমরা তাদের মাধ্যমে গ্রুপ থেকে পাচ্ছি।
বক্তারা আরো বলেন, লোকবলের স্বল্পতার কারণে রেলে যে ঘাটতি রয়েছে তা নিয়োগের মাধ্যমে খুব তাড়াতাড়ি সমাধান করবে বাংলাদেশ রেলওয়ে এমনটা প্রত্যাশা করছি।
এরপর অনুষ্ঠানের শেষে রেলফ্যানরা ও আমান্ত্রিত অতিথি সহ ঘরোয়া চা আড্ডার আয়োজন হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...