
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হানাহানি, ভেদাভেদ চায় না মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের পতন-পরবর্তী একটি স্বার্থান্বেষী মহল বিএনপির সুনাম বিনিষ্ট করার পায়তারা করছে। কারো কারণে দলের সুনাম নষ্ট হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। গতকাল শুভাঢ্যা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতেতে জাতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা মিলেমিশে দেশটাকে গড়তে চাই। এসময় তিনি দলের নেতাকর্মীদের সংগঠনবিরোধী কাজে না জড়ানোর নির্দেশনা দেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নাজিম উদ্দীন মাস্টার, দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নফরুল ইসলাম খান আওয়াল, শুভাঢ্যা ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম ফারুক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল আহবায়ক কমিটির অন্যতম সদস্য শরিফ আহমেদ ও ইমতিয়াজ আহমেদ শাকিল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম, শুভাঢ্যা ১.২.৩ ইউনিট বিএনপির সভাপতি চঞ্চল ও সাধারণ সম্পাদক বাদলসহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...