
শাহ্ আলম ভূঁইয়া, (ময়মনসিংহ) :প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের হাত থেকে এই অ্যাওয়ার্ড ও সনদ গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান, লেখক ও পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স ম্যাগাজিনের সম্পাদক প্রফেসর ড. আবু রায়হান (রায়হান শরীফ), গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন এবং এসিক ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ শাহ।
বাংলা চলচ্চিত্রের প্রথম মেগাস্টার বলা হয় উজ্জ্বলকে। তাঁর আসল নাম আশরাফ উদ্দিন আহমেদ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, আমার বাড়িতে এসে আমার হাতে সম্মাননা তুলে দিলেন এ জন্য চিরকৃতজ্ঞ। চলচ্চিত্র শিল্পের সুখকর সময় ছিল অতীতে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন বীরাঙ্গনা সখিনা সিনেমার নায়ক ও একটা অংশের মালিক ছিলেন তিনি। বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সিনেমার একটি কপিও নেই। সব ধ্বংস হয়ে গেছে।
নন্দিত নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ সিনেমায় তিনি উজ্জ্বল নামে অভিনয় করেন। এর পরে সমাধি, নালিশ, উসিলা, নসিব, অপরাধ, সমাধান-সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
গত ৩০ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের শহিদ সাহাব উদ্দিন মিলনায়তনে দেশের ১৮ জন গুণী ব্যক্তিকে বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যাক্তিগত কারণে যোগ দিতে পারেননি অভিনেতা উজ্জ্বল। তাঁকে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
নায়ক উজ্জ্বল শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্য ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদান রাখায় বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২০ এর জন্য মনোনীত করেছে দ্য ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...