
নাহিদ হাসান নওগাঁ: ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে সম্প্রতি সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনায় আজ সকাল ১০টায় ছাতড়া উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাতড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল রানা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এক আবেগঘন বক্তব্যে বিএনপি নেতা নুরুল ইসলাম বলেন,এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা আমাদের জাতির সন্তান। তাদের হারিয়ে জাতি আজ শোকাহত। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের কষ্ট আমরা অন্তর দিয়ে অনুভব করছি।
এই কথা বলতে বলতে তিনি নিজেও কান্নায় ভেঙে পড়েন এবং উপস্থিত সকলের প্রতি নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন