
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার বেনাপোল সীমান্ত এলাকায় এক সাড়াশি অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)’-এর একটি টহলদল বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে। বুধবার (১৯ আগস্ট) বেনাপোল আইসিপি এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল এই অভিযান চালায়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৫৭টি দামী ভারতীয় শাড়ী, ০১টি কম্বল, ১৫ কেজি ফুসকা এবং ৮০০ পিস বিভিন্ন ধরণের কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজার মূল্য ৭,৪৪,৩০০/- (সাত লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশত) টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি দীর্ঘদিন যাবত বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম চালিয়ে আসছে।
ধারাবাহিকতায় আজ বেনাপোল আইসিপি এলাকায় নিয়মিত অভিযানের মাধ্যমে এই বিপুল চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই ধরনের বিশেষ এবং নিয়মিত আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে এবং চোরাকারবারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...