
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আগামী বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদের পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক,যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ ধারবাহিকভাবে ওয়ার্ড টু ওয়ার্ড,পাড়া-মহল্লায় তার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
আজ বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে তিনি তার বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মীদের সাথে নিয়ে বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ডের (দুর্গাপুর ও নামাজগ্রাম) বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গতকালও এ এলাকায় তিনি গণসংযোগ করেছেন।
মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ আজ দিনভর ২ নং ওয়ার্ডের পাড়া-মহল্লা, পথঘাট, হাটবাজার এমনকি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চান। প্রচারণার সময় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ। ভোটারদের সাথে কুশল বিনিময়কালে তিনি শিশুদের স্নেহ এবং বয়োজ্যেষ্ঠদের বুকে টেনে নেন, যা স্থানীয়দের মনে গভীর রেখাপাত করে।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় জনসাধারণের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে বেনাপোল পৌরসভার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমি এই মাটির সন্তান, আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।
বেনাপোলকে একটি আধুনিক, মডেল এবং দুর্নীতিমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। ২ নং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং যানজট নিরসনে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
এ ছাড়াও তিনি নাগরিক সেবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন,যেমন-১. প্রশাসনিক ও সনদ সংক্রান্ত সেবা:
ডিজিটাল সনদপত্র প্রদান,জন্ম ও মৃত্যু নিবন্ধন,
হোল্ডিং ট্যাক্স ও নাম খারিজ।
২. ব্যবসা ও সড়ক পরিবহন সেবা:
ট্রেড লাইসেন্স,স্থানীয় যানবাহন নিয়ন্ত্রণ,ঠিকাদারী লাইসেন্স প্রদান।
৩. স্বাস্থ্য ও জনস্বাস্থ্য সেবা:
টিকাদান কর্মসূচি,মশক নিধন কার্যক্রম, ৯টি ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সরকারি/আন্তর্জাতিক স্থানে নিয়মিত মশার ওষুধ ছিটাননো,বর্জ্য ব্যবস্থাপনায় বাসাবাড়ি ও মহাসড়ক সংলগ্ন এলাকার বর্জ্য অপসারণ এবং নিয়মিত রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
৪. অবকাঠামো ও নাগরিক সুবিধা:
রাস্তা ও ড্রেনেজ উন্নয়ন: শহর এলাকার অলিগলি, প্রধান সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও এর উন্নয়ন।
রাস্তার আলো (Street Light): রাতে চলাচলের নিরাপত্তার জন্য পৌর সড়কগুলোতে স্ট্রিট লাইটের ব্যবস্থা করা এবং অচল লাইটগুলো সচল করা।
নামাজগ্রাম এলাকার কয়েকজন প্রবীণ ভোটার জানান, ইমদাদুল হক ইমদাদ একজন সৎ ও কর্মঠ ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করে আসছেন। এবারের নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান তারা। স্থানীয় যুবকরাও ইমদাদুল হকের তরুণবান্ধব নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।
দুর্গাপুর এলাকায় প্রচারণাকালে মেয়র প্রার্থী ইমদাদুল হকের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রতীক হাতে নিয়ে ভোটারদের দোয়ারে দোয়ারে যাওয়ার এই দৃশ্য এলাকায় নির্বাচনী আমেজ আরও উৎসবমুখর করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, ইমদাদুল হক ইমদাদের তৃণমূল পর্যায়ে নিবিড় গণসংযোগ এবং এলাকার উন্নয়নের স্পষ্ট পরিকল্পনা ভোটারদের কাছে তাকে জনপ্রিয় করে তুলছে। বুধবারের এই ব্যাপক প্রচারণা বেনাপোল পৌরসভা নির্বাচনে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...