
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বেনাপোল পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং মেয়র পদপ্রার্থী মো. মোস্তাফিজ্জোহা সেলিম। নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
মোস্তাফিজ্জোহা সেলিম একাধারে সরগম সঙ্গীত একাডেমীর পরিচালক, সৃজনশিখার প্রতিষ্ঠাতা এবং শার্শা উপজেলা যুবদলের আহবায়ক। একজন সফল সিএন্ডএফ ব্যবসায়ী হিসেবেও এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে।
বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডেই মোস্তাফিজ্জোহা সেলিমের জনপ্রিয়তা এখন দৃশ্যমান। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ সময় ধরে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তিনি।
বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান ও সাংস্কৃতিক বিকাশে তার অবদান সর্বজনবিদিত।সরগম সঙ্গীত একাডেমী ও সৃজনশিখার মাধ্যমে স্থানীয় শিল্প-সংস্কৃতির বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একজন প্রতিষ্ঠিত সিএন্ডএফ ব্যবসায়ী হিসেবে বন্দর সংশ্লিষ্ট মহলে তার পরিচ্ছন্ন ইমেজ রয়েছে।
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি দীর্ঘকাল ধরে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়েছেন। শার্শা যুবদলের আহবায়ক হিসেবে তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা অত্যন্ত প্রবল।
পৌরসভার বিভিন্ন স্তরের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে একজন যোগ্য, শিক্ষিত ও মার্জিত রুচির মেয়র হিসেবে মোস্তাফিজ্জোহা সেলিমকে ঘিরেই তারা নতুন স্বপ্ন দেখছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি বেনাপোলকে একটি আধুনিক ও স্মার্ট মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।
শুভেচ্ছা বার্তায় মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “নতুন বছর আমাদের জীবনে নতুন উদ্দীপনা নিয়ে আসুক। দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে যেন একটি সুন্দর ও শান্তিময় বেনাপোল গড়ে তুলতে পারি, এটাই আমার প্রত্যাশা।”
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...