
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুড়ি, ময়ূর, পাখি, বাঘ সহ বিভিন্ন ফেস্টুন ও মুখোশ প্রদর্শন এবং বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও পালকি অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডিসি উদ্যানে তিন দিনব্যাপী লোকজ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভুঁঞা, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ ও ও বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার প্রায় শতাধিক গ্রামে বিভিন্ন হাট-বাজার ও স্কুল মাঠে বসেছে লোকজ ও গ্রামীণ বৈশাখী মেলা।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...