
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
তিনি যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী। দলের আন্দোলন-সংগ্রামের লড়াকু সৈনিক ও এলাকা জুড়ে ‘নতুন প্রজন্মের আইকন’ হিসেবে পরিচিত এই নেতা
৩১ জুলাই সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও গ্রামের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, লিফলেট বিতরণ করেন এবং বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
এ সময় সাধারণ ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণ ও নারী প্রার্থীরাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, “বেনাপোল পৌরসভার সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুন্দর একটি বাসযোগ্য শহর বানানোর লক্ষ্যেই আমার লড়াই। জনগণের সেবা করার সুযোগ পেলে আমি সর্বাত্মকভাবে সাধারণ মানুষের পাশে থাকব।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...