
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল বড় আঁচড়া গ্রামে ৪৩ তম বাৎসরিক “ইছালে ছাওয়াব মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হযরত মাও: মাহমুদ উল্লাহ হেলালী।
গত রবিবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঐ গ্রামের মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক- মো. আবু তাহের ভারত। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক -মো.নুরুজ্জামান লিটন।
প্রধান বক্তা হযরত মাও: মাহমুদ উল্লাহ হেলালী ইছালে ছাওয়াব সম্পর্কে বলেন, ঈসালে সওয়াব অর্থ ইবাদাতের প্রতিদান বা পুরস্কার অন্যের কাছে পৌঁছানো। মৃত ব্যক্তির মাগফিরাত ও তার মর্যাদা বৃদ্ধির জন্য তার আত্মীয়স্বজন কিংবা অন্য কারো পক্ষ হতে নেক আমলের ছাওয়াব প্রেরণ করাকে বলা হয় ইছালে ছাওয়াব। তিনি বলেন,কোনো মানুষ ইহকালের সংক্ষিপ্ত জীবন শেষে যখন মৃত্যুবরন করে, তখন সে সৃষ্টি জগতের সবচেয়ে অক্ষম ও অসহায় হয়ে পড়ে।
নিজের অক্ষমতা ও অসহায়তার পাশাপাশি পাথেয় স্বল্পতা দেখে মৃত ব্যক্তি দিশেহারা হয়ে পড়ে। তাই সে সর্বাত্মকভাবে জীবিত আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব থেকে সাহায্য, সহযোগিতা কামনা করে। আর সে সহযোগিতার একমাত্র উপায় হল ইসালে সাওয়াব।
কুরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী জীবিতদের পাঠানো দোয়া-ইস্তেগফার ও দান-খয়রাতের সাওয়াবের বিনিময়ে আল্লাহ তায়ালা মৃত ব্যক্তিকে বিপদমুক্ত করে দিতে পারেন। ইসলামী এই বক্তা আরও বলেন,’মানুষ মারা যাওয়া মাত্রই তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে ৩টি আমলের ধারা চালু থাকে। ১. সদকায়ে জারিয়া। ২. এমন ইলম যার দ্বারা উপকার হয়। ৩. নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- শার্শা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা কৃষক দলের সভাপতি-আমিরুল ইসলাম, বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান- আলমগীর সিদ্দিকী,বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সভাপতি- এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক- সহিদ আলী, বড় আঁচড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি- ইদ্রিস আলী ইদু,সাধারণ সম্পাদক- আতিয়ার রহমান এবং বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমান।
সভার শুরুতে উপস্থিত বিশেষ অতিথিদেরকে সন্মাননা ব্যাস পরিয়ে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মো.নুরুজ্জামান লিটন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...