ব্রঙ্কসে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ , ৩০ জুন ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্রঙ্কস আওয়ামী লীগ।

গত ২৯শে জুন সোমবার বিকালে ব্রঙ্কসের বাংলাবাজারের পদ্মা সেলুন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত।

যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী,উপদেষ্টা নুরুল আফসার সেন্টু,জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান,যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল দোয়া মুনাজাত,আলোচনা সভা ও জন্মবার্ষিকীর কেক কাটা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ আসন গ্রহণ করার পর মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

দোয়া মুনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন।এবং গীতা পাঠ করেন অধ্যাপক কবি সুধাংশু মন্ডল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল বাকিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন চৌধুরী,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুল,সহ-সভাপতি কামরুজ্জামান বসির,সহ-সভাপতি হেদায়েত চৌধুরী,সহ-সভাপতি মাহমুদুল হাসান,সহ-সভাপতি সাইমন,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বেলাল ভিপি,জহিরুল হক,যুবলীগ নেতা জামাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক রেহান আহমেদ,সদস্য আজাদ খান প্রমুখ।

সবশেষে সকলে মিলে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যা নির্যাতন বন্ধের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান

মন্তব্য লিখুন

আরও খবর