ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ।

গত ১৮ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সিবুল মিয়া।

সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা মাসুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান,সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন,সহসভাপতি শেখ জামাল হোসেন,সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে দোয়া মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত,সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী,জাবেদ সিরাজ,যুবলীগ নেতা মাহমুদুর রহমান,রেজা আব্দুল্লাহ,জামাল আহমেদ,নুরুল ইসলাম মিলন,রেজাউল হক রুহেল,গোলাম রব্বানী,আল মামুন সরকার,রিটন সরকার প্রমুখ।

সবশেষে যুবলীগ নেতা রেজাউল হক রুহেলের পৃষ্ঠপোষকতায় বিপুলসংখ্যক মানুষের মাঝে পবিত্র জায়নামাজ বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর