
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। রবিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তা গোস্বামী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই স্থাপনার আংশিক অংশ উচ্ছেদ করেন।
জানা গেছে, ব্রাহ্মণবিয়া পৌরসভার শিমরাইলকান্দি এলাকার বাসিন্দা হাবিবুর রহমান ভূইয়া তিতাস নদীর প্রথম সেতু সংলগ্ন উত্তর পাশে তিন শতক সরকারি জমি দখল করে ছয়টি দোকান নির্মাণ শুরু করেন। তিনি ইট, বালু, কংক্রিট, পাথর ও সিলেকশন বালুর পাইকারি ও খুচরা ব্যবসা করে থাকেন। সম্প্রতি সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নেয় এবং রবিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দোকানগুলোর লিন্টেলসহ কিছু অংশ ভেঙে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সদর থানা পুলিশের সদস্যরা।
অভিযানের সময় হাবিবুর রহমান ভূঁইয়ার ভাতিজা দানু ভূঁইয়া দাবি করেন, তারা রেলওয়ে বিভাগ থেকে জমিটি ইজারা নিয়েছেন। তবে সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী জানান, বিএস জরিপ অনুযায়ী জমিটি সরকারি খাস খতিয়ানের আওতাভুক্ত এবং এটি খালের জমি। ইজারাকৃত জমি এ দাগে নয়, ভিন্ন স্থানে। দখলকারীরা দাগ নম্বর ভুল করে সেখানে নির্মাণকাজ শুরু করেছেন বলে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, আবেদনের প্রেক্ষিতে দখলকারীদের একদিন সময় দেওয়া হয়েছে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানো হলে পুনরায় অভিযান চালিয়ে অবশিষ্ট অংশও উচ্ছেদ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...