• জাতীয় লিড নিউজ
  • ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়াইনঘাটে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়াইনঘাটে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ০১ নং ব্লকের (১, ২ ও ৩ নং ওয়ার্ড) কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের আওতায় গোয়াইনঘাট উপজেলায় মোট ১ হাজার ২৮৬ জন কৃষক অন্তর্ভুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ফেনী জেলার ফুলগাজী উপজেলা থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

একইসঙ্গে দেশের ৫৫টি জেলার ৭১টি উপজেলার ৭১টি কৃষি ব্লকের প্রায় ১ লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমে যুক্ত হন তিনি।

গোয়াইনঘাটে আয়োজিত অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়নের ফতেপুর ০১ নং ব্লকের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দেবল সরকার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনিসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্লকের কৃষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের সরকারি সহায়তা ও কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি কৃষি সেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, গোয়াইনঘাট উপজেলায় ১ হাজার ২৮৬ জন কৃষক এ কার্যক্রমের আওতায় আসায় স্থানীয় কৃষকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। কৃষকরা সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আরও খবর