
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মহালছড়ি উপজেলার ৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিট।
শুক্রবার (১৮সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব সহায়তা বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, ইউনিট সেক্রেটারি মো. আবদুল মজিদ, জেলা পরিষদ সদস্য কুহেলি দেওয়ান, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য তাছলিমা সিরাজ সিমা, ইউনিট কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিট লেভেল অফিসার আবদুল গনি মজুমদারসহ সংশ্লিষ্টরা।
রেড ক্রিসেন্টের যুব প্রধান আল আমিনের তত্ত্বাবধানে জেলা ইউনিট ও মহালছড়ি উপজেলা টিমের যুব সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
এ সময় এনডিআরটি সদস্য নুরুল ইসলাম মামুন ও ফয়সালসহ রেড ক্রিসেন্টের আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ত্রাণ সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...