
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় কসমেটিকস, শাড়ি এবং অন্যান্য চোরাচালান পণ্যসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ১০ হাজার ৫৪০ টাকা।
সোমবার (১৭ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদলের যৌথ মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে এই সাফল্য আসে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় হলো: ১. মো. শরিফুল ইসলাম (২৮), পিতা: মৃত রেজাউল ইসলাম, গ্রাম: গাজীপুর, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর। ২. মো. আ. আজিজ (৪৫), পিতা: মৃত আ. খালেক, গ্রাম: বেলেবটতলা, থানা: ঝিকরগাছা, জেলা: যশোর।
অভিযানে আসামিদের কাছ থেকে ১৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০৪ কেজি গাঁজা এবং ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া বিপুল পরিমাণ চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৭৯টি ভারতীয় শাড়ী, ০২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা এবং ২৫৮টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। তল্লাশিকালে তাদের কাছ থেকে নগদ ৬৪০/- টাকাও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...