
আগামী ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর সাপাহারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোতাহার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল ও মিজানুর রহমান শাহ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি)।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান, সদস্য সচিব সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...