
মানিকগঞ্জ জেলা লোক মোর্চা সংগঠনের নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। আজ (২৭শে ফেব্রুয়ারি ২০২৫ ইং)বৃহস্পতিবার বিকেল ৩ঃ৩০ মিনিট সময় মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে লোক মোর্চা সংগঠনের নতুন জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার।
সভা সঞ্চালনা করেন মোঃ আকতার হোসেন । অধ্যক্ষ আবুল ইসলাম শিকদারকে সভাপতি এবং মোঃ আখতার হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলার ৩৭ সদস্য বিশিষ্ট নতুন লোক মোর্চা জেলা কমিটি গঠন করা হয়েছে ।
নতুন কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার বক্তব্যে বলেন আমাদের এই সংগঠনের মূলত কাজ হল অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে উপকার করা। গ্রামে গঞ্জে অনেক অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে উপকার করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠান শেষে ৩৭ সদস্য বিশিষ্ট উপস্থিত সকল সদস্যের মতামত ক্রমে জেলা কমিটি ঘোষণা করা হয় এবং উপস্থিত সবাইকে নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্যেকে পরিচয় করে দেওয়া হয়।
নতুন জেলা কমিটিতে স্থান পেয়েছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সহ বিভিন্ন সংগঠনের দক্ষ নেতা কর্মীরা ।
উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে বিকেল পাঁচটায় সভার সভাপতি অনুষ্ঠান শেষ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...