
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ বাবলু তালুকদার (৬০) বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ৭ জন নামীয় এবং আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমির মালিক ১। আহম্মদ আবরার কাব্য, ২। আনিছুর রহমান, ৩। এ কে এম সিয়ামুজ্জামান, ৪। মোঃ সাদেকুজ্জামান, ৫। হাসমত আরা খাতুন, ৩৬। আসাদুজ্জামান গনের ক্রয়কৃত যশোর কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা মৌজায় খতিয়ান নং– ৬০৬, দাগ নং-৬০৫৮, বাঁশহাটা নামক স্থানে ২৩.৮৬ শতক জমির মধ্য হইতে ৮ শতক জমি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে “বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ” নামক একটি ওয়েল্ডিং ও ঝালাই কারখানা পরিচালনা করে আসছিলেন বিবি রোডের বাসিন্দা মৃত ইব্রাহিম তালুকদারের ছেলে মো. বাবলু তালুকদার।
এছাড়া একই স্থানে তাঁর নিজস্ব মালিকানাধীন ৪.৫ শতক জমির ওপর (যা নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান) “বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ” নামেই আরেকটি লেদ ফ্যাক্টরি রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৪ মে, ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় পূর্ব পরিকল্পিতভাবে বিবাদীরা লোহার রড, শাবল, হাতুড়ি ও গ্রাইন্ডার মেশিনসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে।
তারা প্রথমে জমির সীমানা প্রাচীর ভাঙতে শুরু করে এবং পরবর্তীতে বাবলু তালুকদারের দুটি প্রতিষ্ঠানে ঢুকে লেদ মেশিনসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুর করে।
হামলাকারীরা কারখানার ঘর ও অফিস রুম তছনছ করে ফেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী বাবলু তালুকদার জানান, হামলাকালে তিনি ও তাঁর কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে বিবাদীরা তাঁদের প্রাণনাশের হুমকি দেয়। বিবাদীদের ক্রমাগত হুমকির মুখে তাঁরা পিছু হটতে বাধ্য হন।
ক্ষয়ক্ষতির বিবরণী থেকে জানা যায়, কারখানার মেশিন ও মালামাল ভাঙচুরের কারণে আনুমানিক ৭০,০০,০০০/- (সত্তর লক্ষ) টাকার ক্ষতি হয়েছে। এছাড়া হামলাকারীরা কারখানার হেভি মিটারের বৈদ্যুতিক লাইন পিলার কেটে বিচ্ছিন্ন করে এবং মিটার ও তার কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা। সর্বমোট ৭৬,০০,০০০/- (ছিয়াত্তর লক্ষ) টাকার আর্থিক ক্ষতিসাধন ছাড়াও অফিস রুমের ক্যাশ ড্রয়ারে রক্ষিত নগদ ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনার সময় স্থানীয় অন্তত ১২ জন প্রত্যক্ষদর্শীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সকল সাক্ষীরা হলেন- ১। মোঃ তাজ উদ্দিন, ২। মোঃ বদিয়ার রহমান, ৩। মোঃ জাহিদুল ইসলাম, ৪। মোঃ সুমন, ৫। মোঃ সোহেল, ৬। মোঃ শরফুদ্দীন, ৭। মোঃ একরামুল, ৮। মোঃ হৃদয়, ৯। মোঃ নাহিদ, ১০। মোঃ কালু, ১১। মোঃ সিকেন্দার বাদশা, ১২। মোঃ মিরাজ ইসলাম।
এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ২৪ মে থানায় এজাহার দায়েরের পর যশোর কোতয়ালী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে সকলকে সতর্ক করে দেন। কিন্তু বিবাদি পক্ষ জিয়াউল হক গংঙ-এরা কোতয়ালী থানা ওসির নির্দেশনা উপেক্ষা করে ২৬ মে সকালে নালিশি জমির উপর ওয়ার্কশপ ২টি তে পূণরায় হামলা চালালে,বাদীপক্ষ থানায় খবর দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং হামলাকারীদের মধ্যে ০৩(তিন) জন’কে ধরতে সক্ষম হয় বাকীরা সেখান থেকে পালিয়ে যায়।
অভিযুক্ত ০৩ জন’কে কোতয়ালী থানা পুলিশ আদালতে পাঠালে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদের’কে জেল হাজতে পাঠিয়ে দেয়। অভিযুক্তরা হলেন-
১. নাম: (GP8XA) মো. জিয়াউল হক(৬০)
পিতা- মৃত আতর আলী, গ্রাম-আলমনগর, উপজেলা/থানা- কোতয়ালী, জেলা-যশোর।
২ নাম: (GPBQ1) কামাল হোসেন(৪৩)
পিতা- মৃত আব্দুস সালাম সরদার
গ্রাম- আরবপুর, উপজেলা/থানা- কোতয়ালী, জেলা-যশোর।
৩ নাম: (GPBQK) সায়াদ হোসেন(৩২), পিতার নাম: মৃত আব্দুস সালাম সরদার, গ্রাম- আরবপুর, উপজেলা/থানা- কোতয়ালী, জেলা-যশোর।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...