
লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদ গোসাই আশ্রমের আয়োজনে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৪ জুন) লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই আশ্রমের শত বছরের ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে আশ্রমের পুকুরে পবিত্র স্নান , ধর্মীয় আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়। বগুড়া, গাইবান্ধা সহ বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা এতে যোগ দেন।
আগত ভক্তরা জানান, শত বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতিবছর এ গঙ্গা স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এটি ভক্তদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে।
আশ্রম পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এ আশ্রমের আয়োজনে গঙ্গা স্নান ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভক্ত ও আয়োজকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...