• দেশজুড়ে প্রধান সংবাদ
  • সিএন্ডএফ স্টাফ রায়হান সিদ্দিকী-কে এ্যাসেসমেন্ট এমপ্লয়িজ অর্গানাইজেশনের শুভেচ্ছা

সিএন্ডএফ স্টাফ রায়হান সিদ্দিকী-কে এ্যাসেসমেন্ট এমপ্লয়িজ অর্গানাইজেশনের শুভেচ্ছা

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ , ২৪ জুন ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের ত্রিবার্ষিক-২০২৬ নির্বাচনে শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন মো. রায়হান সিদ্দিকী। তার এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এ্যাসেসমেন্ট এমপ্লয়িজ অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রায়হান সিদ্দিকী একজন প্রতিভাবান এবং বহুমুখী ব্যক্তিত্ব। সিএন্ডএফ চাকরির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। বর্তমানে তিনি ‘জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা’ পত্রিকায় বেনাপোল প্রতিনিধি হিসেবে দক্ষতার সাথে কাজ করছেন। সাংবাদিকতার জগতে রায়হান সিদ্দিকীর সক্রিয় অংশগ্রহণ উল্লেখযোগ্য।

তিনি “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”-এর সহ:ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি শার্শা উপজেলার বৃহত্তম সাংবাদিক সংগঠন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ”-এর একজন সক্রিয় কার্যকরী সদস্য।
​
রায়হান সিদ্দিকীর এই সাফল্যে শার্শা উপজেলার সাংবাদিক মহলে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। তাকে অভিনন্দন জানিয়েছেন: “​শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” সভাপতি মো. আজিজুল হক (সময় টিভি) এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব হোসেন পক্ষী (আনন্দ টিভি) ও “​সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” সভাপতি মো. সাহিদুল ইসলাম শাহীন (সময়ের আবর্তন)।

​তারা সকলেই রায়হান সিদ্দিকীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে তিনি নতুন দায়িত্বে আরও ভালো কাজ করবেন এবং বেনাপোলের সিএন্ডএফ খাত এবং সাংবাদিকতার উন্নয়নে অবদান রাখবেন।

মন্তব্য লিখুন

আরও খবর