
সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যাসহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও মোকাবিলার লক্ষ্যে নাটোরের লালপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ।
সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে অতি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি এবং যেকোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দুর্যোগের সময়ে সাধারণ মানুষের জানমাল রক্ষা, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখা এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, লালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...