
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুলাই, সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান রোধ, মাদক ও সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:-
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:তৌফিক পারভেজ,উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,শার্শা থানার তদন্ত অফিসার (ওসি তদন্ত) শাহ্ আলম,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি),বিজিবি’র বেনাপোল ক্যাম্প কমান্ডার,উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা, শার্শা ও সীমান্ত এলাকা বেনাপোলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে: সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি ও পুলিশের সমন্বিত অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলার প্রতিটি ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কিশোর গ্যাং বা যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপজেলার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...