
মো.সাহিদুল ইসলাম শাহীন:- সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খুলনার ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা দৌলতপুর বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ১১১ বোতল ভারতীয় কফ সিরাপ (Eskuf) জব্দ করেছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৭টার দিকে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১১১ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান: “মাদক ও চোরাচালান চক্র আটক করতে সীমান্তে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও অসামাজিক চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন জিরো টলারেন্স নীতি ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...