
মজিবুর রহমান, নেত্রকোণা:নেত্রকোনার কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের একাধিকবার ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত নেতা ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথির বক্তব্যে ড. হিলালী বলেন, “একটি শিক্ষিত সমাজই পারে জাতিকে এগিয়ে নিতে। শুধু পাশের জন্য নয়, শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা জরুরি।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি সার্বিক সহযোগিতা করব। পাশাপাশি সাজিউড়া উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করতে প্রয়োজনীয় উদ্যোগে আন্তরিকভাবে পাশে থাকব।”
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মস্তুফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম মস্তুফা ভূইয়া, মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমুখ।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, সদস্য ফজলুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মামুন অর রশীদ মামুন, চিরাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল হক শিবলী, কেন্দুয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাজন খানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা তোফায়েল আহমেদ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত