
মোঃ মিজান লোহাগাড়া ( চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারণায় নেমেছে। বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া এ প্রচারণায় দলীয় নেতাকর্মীরা পোস্টার, লিফলেট ও দলীয় প্রতীক হাতে নিয়ে উপজেলার বটতলী স্টেশনে প্রতিটি দোকানে এবং জনগণের কাছে সমর্থন প্রার্থনা করেন।
প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন— “জনগণের ভোটাধিকার রক্ষা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য।” তারা আরও দাবি করেন, জনগণের শক্তিকে বিশ্বাস করে জামায়াত সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের পক্ষে কাজ করে যাচ্ছে।
স্থানীয় সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা শান্তি, উন্নয়ন আর ন্যায়ভিত্তিক সমাজ চাই। জনগণের অধিকার রক্ষায় যারা মাঠে আছে, তারাই আমাদের ভরসা।
এদিন লোহাগাড়া বটতলী স্টেশনে অনুষ্ঠিত এ প্রচারণা কর্মসূচিকে ঘিরে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
পরিশেষে নেতাকর্মীরা জানান আগামীকাল আমাদের জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫-দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনের কর্মসূচি পালিত হবে৷
এ সময়ে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী অর্থ ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক জহির মুহাম্মদ শামসুদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা মহিউদ্দিন,নায়েবে আমীর মৌলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া সদরের ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ হাছান মোহাম্মদ আমিনুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস , ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ এরশাদ,৩নং ওয়ার্ড জামায়াতে সভাপতি আমির হোসেন,সেক্রেটারি আবদুর রশিদ, ৩ নং ওয়ার্ড জামায়াতের তত্বাবধায়ক মুহাম্মদ ফারুকসহ জামায়াতে ইসলামী ও যুববিভাগের নেতৃবৃন্দরাসহ অনেকেই।
মন্তব্য লিখুন
আরও খবর
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...