
শাহরিয়ার মিল্টন, শেরপুর : প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য ও নান মধ্যদিয়ে আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলাবার (১২ আগস্ট) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে শেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি কানাশাখোলা হতে বের হয়ে যুব ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে যুব ভবন হলরুমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,শপথ বাক্য পাঠ, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ যুব উদ্যোক্তাদের হাতে যুব ঋণের চেক এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এরপর সেখানে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...