
শাহরিয়ার মিল্টন, শেরপুর : জেলা প্রশাসকের কার্যালয়ের গণশুনানিতে এসে হুইল চেয়ার পেয়েছে প্রতিবন্ধী শিশু মানসুরা (৭)। গতকাল বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
উপকারভোগী শিশু শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের কামারিয়া এলাকার বাসিন্দা মানিক মিয়া ও রুনা আক্তারের সন্তান।
হুইল চেয়ার পেয়ে শিশু মানসুরার মা রুনা আক্তার (২৮) বলেন, ‘আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী।
সে চলাফেরা করতে পারে না। তাই জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানিতে জেলা প্রশাসকের সাথে দেখা করে মেয়েটির জন্য একটি হুইল চেয়ারের আবেদন করি।
এদিকে আবেদনের পরই জেলা প্রশাসক আমাদের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। এটি পেয়ে আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত।’
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, গণশুনানিতে প্রতি সপ্তাহেই অসহায় মানুষের কথা শুনে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেন।
এরই ধারাবাহিকতায় আজ এই ফুটফুটে প্রতিবন্ধী শিশুটির জন্য একটি হুইল চেয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে শিশুটির মায়ের কাজকর্মে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...