
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শেরপুরে বিএনপি ও অঙ্গ দলের পক্ষ থেকে গণ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল এমপির আহ্বানে সদর উপজেলা বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ দলের নেতাকর্মীরা পৌর পার্ক জড়ো হয়ে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে থানামোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা স্লোগান দেয়া হয়। শেরপুর থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এম কে মুরাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগনের চাহিদা মেটাতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। ৩১দফার মধ্যে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। গনতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলা আছে।
বক্তারা আরো বলেন, দেশের সমস্যা সমাধান নির্বাচিত জনগণের সরকারই করতে পারবে। কাজেই যতদ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দেয়া হোক। শেরপুর জেলা গণমানুষের নেতা মাহমুদুল হক রুবেল এমপির যোগ্য নেতৃত্বে শেরপুর বিএনপি এগিয়ে যাবে এটি আমাদের প্রত্যাশা।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন